৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
25 Apr 2012   07:19:11 PM   Wednesday BdST
E-mail this

মিথুন নিটিংয়ের ৩ পরিচালকের শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত মিথুন নিটিং কোম্পানির ৩ জন উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার অন্য পরিচালকের কাছ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিথুন নিটিং কোম্পানির উদ্যোক্তা পরিচারক মো. মাহবুব উল হক মোট ৬২ হাজার শেয়ার হস্তান্তর করবেন। এর মধ্যে তার পিতা মো. মোজাম্মেল হকের কাছে ৩১ হাজার এবং তার মাতা রাবেয়া খাতুনের কাছে ৩১ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

মো. রফিকুল হক তার পিতা মোজাম্মেল হকের কাছে মোট ৬২ হাজার ও মো. আতিকুল হক তার মা রাবেয়া খাতুনের কাছে ৬২ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে রাবেয়া খাতুনের কাছে ১ লাখ ৭৯ হাজার ৬৮৭টি, মো. আতিকুল হকের কাছে ৭ লাখ ১৮ হাজার ৭৫০টি, মো. মোজাম্মেল হকের কাছে ১ লাখ ৭৯ হাজার ৬৮৭টি, মো. রফিকুল হকের কাছে ৭ লাখ ১৮ হাজার ৭৫০টি এবং মো. মাহবুর উল হকের কাছে ৭ লাখ ১৮ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে।
 
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ২২ নভেম্বর কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের আগামী ২১ মে তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের ওপর নির্দেশনা জারি করে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
এসএনএইচ / সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান