ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি সিলেট প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সঙ্গে এক্সক্লুসিভ কর্পোরেট সেবা প্রদানের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
রবি’র জেনারেল ম্যানেজার খন্দকার মোরশেদ জাহান এবং সিলেট প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমদ নিজ নিজ কোম্পানির পক্ষে সিলেটে’র একটি হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে সিলেট প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সব কর্মী রবি’র এসএমই সার্ভিস উপভোগ করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবি’র সিলেট এর রিজিওনাল ম্যানেজার মো. শাহ আলম, এসএমই বিজনেস ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন এবং সিলেট প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
আইএইচ/ জেডএম