৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৫৩ এএম BDST banglanew24
18 Aug 2012   08:07:36 PM   Saturday BdST
E-mail this

বিশ্বকাপ টি-টোয়েন্টি

প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা আইসিসির


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা আইসিসির বিশ্বকাপ টি-টোয়েন্টি

দুবাই: আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৫ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচে খেলার মধ্যদিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুরস ক্রিকেট গ্রাউন্ডে মুশফিকুর রহিমের দল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। দুইদিন পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

একই সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ দলের খেলা শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। নারী দলের প্রতিযোগিতা শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। পুরুষ দলের জন্য নির্ধারিত ভেন্যুগুলো হচ্ছে কলম্বো, হাম্বানটোটা ও পেল্লেকেলে। আর নারী দলের ম্যাচগুলো হবে গলে।

পুরুষ দলের প্রস্তুতি ম্যাচের সূচি: ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ, ১৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ‘এ’, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, বাংলাদেশ-জিম্বাবুয়ে, ভারত-শ্রীলঙ্কা, ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, বাংলাদেশ-আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, ভারত-পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ড-পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান