৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৩১ পিএম BDST banglanew24
31 May 2012   06:09:59 PM   Thursday BdST
E-mail this

জাতীয় সংসদের জন্য ১৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব


পার্লমেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চলতি ২০১১-২০১২ অর্থ বছরের জন্য ১৪০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিশনের ২৩তম বৈঠকে এ প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৈঠকে অংশ নেন। চিফ হুইপ আব্দুস শহীদ বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবন একটি ঐতিহ্যবাহী ভবন। এ ভবন রক্ষাবেক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়‍া দরকার।’

এ সময় তিনি সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিস্টেম চালু ও অগ্নি নির্বাপনে ফায়ার ডিটেক্টরসহ আধুনিক সরজ্ঞামাদি স্থাপনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রমে আরো গতিশীলতা আনতে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া দর্শকদের নিকট আকর্ষণীয় করে তুলতে গুনগত মান সম্পন্ন অনুষ্ঠান নির্মাণ বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।

বৈঠকে জাতীয় সংসদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫২টি নিরাপত্তা বিষয়ক নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সভায় জাতীয় সংসদের লবিতে কার্পেট পরিবর্তন, সাউন্ড সিস্টেম আধুনিকায়ন, সংসদ এলাকায় রোড বেরিয়ার নির্মাণ ও সংসদ এলাকার চারদিকে হাঁটার রাস্তা ও বেড়া নির্মাণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান