৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৪৫ এএম BDST banglanew24
14 Feb 2013   10:49:49 PM   Thursday BdST
E-mail this

বিমানের নতুন এমডি কেভিন, যোগ দিচ্ছেন ১ মার্চ


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিমানের নতুন এমডি কেভিন, যোগ দিচ্ছেন ১ মার্চ

ঢাকা: বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কেভিন স্টিল। আগামী ১ মার্চ তিনি এমডি হিসেবে কাজে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার রাতে বিমানের পরিচালনা পর্ষদ সংস্থার এমডি হিসেবে কেভিনের নিয়োগ অনুমোদন দেয়।  

অদক্ষতার দায়ে কেভিন ব্রিটিশ এয়ারওয়েজ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।

 রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সে এমডি পদে কাজ করতে এর আগে ২০ জানুয়ারি কেভিনের সাক্ষাৎকার নিয়েছিল বিমান কর্তৃপক্ষ।

বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের ছেলে জোবায়েরের লিংকেই কেভিনের নিয়োগ চূড়ান্ত হয়। তবে এই নিয়োগ নিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠেছে।

এমডি নিয়োগ দিতে বিমান মন্ত্রণালয়ের সচিব ও বিমানের পরিচালনা পর্ষদ সদস্য খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি কাজ করে। এমডি হিসেবে ৪২ জন প্রার্থীর মধ্য থেকে ৯ জনের একটি তালিকা করেছিল কমিটি। কমিটি এ তালিকার সবাইকে ডাকতে চেয়েছিল। কিন্তু জামাল উদ্দিনের ইচ্ছা অনুযায়ী কমিটি ৯ জনের তালিকা থেকে দুইজনের একটি তালিকা করে সাক্ষাৎকারের জন্য। তার ইচ্ছা অনুযায়ীই এ তালিকার শীর্ষে রাখা হয়েছিল কেভিনকে।

গত ডিসেম্বর মাসের শেষের দিকে কেভিনের সঙ্গে ভিডিও কনফারেন্সও করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩

আইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান