লন্ডন: উইম্বলডন ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান একনম্বর নোভাক জকোভিচ ও সাবেক সেরা রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে জকোভিচ ফ্লোরিয়ান মায়েরকে এবং ফেদেরার হারান মিখাইল ইউঝনিকে।
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচের কাছে পাত্তাই পাননি মায়ের। তাকে ৬-৪, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন রজার ফেদেরারের। সুইস তারকা ৬-১, ৬-২ ও ৬-২ সেটে জেতেন মিখাইলের বিপক্ষে।
এদিকে মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। তিনি ৬-৩ ও ৭-৪ (৪) গেমে হারান অস্ট্রিয়ার তামিরা পাসজেককে। শীর্ষ চারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের তারকা খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস