৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:১৭ এএম BDST banglanew24
19 May 2012   09:41:56 PM   Saturday BdST
E-mail this

শিল্পী বিজন চৌধুরীর সম্মানে চিত্রকলা প্রদর্শনী


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পী বিজন চৌধুরীর সম্মানে চিত্রকলা প্রদর্শনী

এ অঞ্চলের সমকালীন চিত্র-আন্দোলনের বিশিষ্ট শিল্পী এবং ঢাকা আর্ট ইনস্টিটিউটের প্রথম আবর্তনের ছাত্র বিজন চৌধুরী। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন।

বিজন চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে ফরিদপুরে। ১৯৫৮ সালে এদেশ ত্যাগ করার পরও বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অক্ষুণ্ণ ছিল এবং তাঁর তুলিতে এদেশের নানা অনুষঙ্গ ছাপ ফেলেছিল।

এ পর্যন্ত তার ৪টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি ১৯৬৩ সালে কলকাতার ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস পুরস্কার’, ১৯৭৮ সালে `রবীন্দ্রভারতী পুরস্কার`, ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘অবনিন্দ্র পুরস্কার’ এবং ১৯৯৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রদত্ত ‘বাংলাদেশ শিল্পকলা চর্চার ৫০বছর পূর্তি` সম্মাননাসহ আরো অনেক ‍পুরস্কার লাভ করেন।

শিল্পী বিজন চৌধুরী ১৬মার্চ ২০১২ কলকাতায় মৃত্যুবরণ করেন।

এ শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে ‘শ্রদ্ধার্ঘ : বিজন চৌধুরী’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২২ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে দশ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী এবং কলকাতার শিল্পী দেবব্রত চক্রবর্তী।

প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ৩১ মে।

বাংলাদেশ সময় ২১২৫, মে ১৯, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান