১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
09 Jul 2012   03:35:00 PM   Monday BdST
E-mail this

বিক্ষোভ সফল করতে লসএঞ্জেলেস ভার্জিনিয়া ও নিউইয়র্কে প্রস্তুতি সভা


অতিথি কন্ট্রিবিউটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক : পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে মনে করছে ভার্জিনিয়া আওয়ামী লীগ এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। ৯ জুলাই অপরাহ্নে পৃথক দুটি সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়েছে। তারা সকলেই ১১ জুলাই বুধবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে বিক্ষোভ-কর্মসূচি সফল করার সংকল্প ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ১১ জুলাই ব্যাংকটির সদর দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের অনুমতি সংগ্রহ করেছে। এ কর্মসূচির সমর্থনে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টনে প্রস্তুতি সভা হয়েছে। ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটির শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন থেকেও বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ বলে উল্লেখ করা হয়।

এ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন প্রমুখ।

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর্লিংটনে লি হাইওয়েতে খাবার ঘর রেস্টুরেন্টে। সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি রফিক পারভেজ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জি আই রাসেল। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মেট্র ওয়াশিংটন আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেরিনা চৌধুরী, ভার্জিনিয়া স্টেট আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ জাকির হুসাইন প্রমুখ। সব বক্তাই বিশ্বব্যাংকের এ অমানবিক সিদ্ধান্তের মদদদাতা হিসেবে ড. মুহম্মদ ইউনূসের নামোল্লেখ করেন।

এদিকে নিউইয়র্ক মহানগর আ’লীগের সভাপতি কমান্ডার নূরনবী, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার এক যুক্ত বিবৃতিতে ১১ জুলাই বিশ্বব্যাংকের এ সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তনের আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ২১৩৫ ঘন্টা, জুলাই ১০, ২০১২
এলএ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান