ঢাকা: আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড কোম্পানির সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের স্ব স্ব বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
এছাড়া নগদ লভ্যাংশের ওয়ারেন্ট ইতিমধ্যে তাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদেরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড)।
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৪ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ দশমিক ৩৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর