৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:২৫ পিএম BDST banglanew24
21 Sep 2012   08:44:10 PM   Friday BdST
E-mail this

অহায় আত্মসমর্পণ আফগানিস্তানের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অহায় আত্মসমর্পণ আফগানিস্তানের

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞতা সুখের হলো না আফগানিস্তানের। ইংল্যান্ডের কাছে অহায় আত্মসমর্পণ করেছে তারা। লুক রাইটের হার না মানা অর্ধশতকে তাদের ১১৬ রানে হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড: ১৯৬/৫ (ওভার ২০)
আফগানিস্তান: ৮০ (১৭.২ ওভার)
ফল: ইংল্যান্ড ১১৬ রানে জয়ী

প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইংনিসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগে শাপুর জাদরানের বলে সাজঘরে ফেরেন কিসওয়েটার।

শুরুতে ইংলিশ শিবিরে আঘাত হানতে পারলেও পরে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের বোলাররা। লুক রাইটের অপরাজিত ৯৯, অ্যালেক্স হালেসের ৩১ ও ইয়ন মর্গানের ২৭ রানের কল্যাণে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বেশি দূর যেতে পারেনি আফগানিস্তান। দলের ২২ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ইংলিশদের বোলিং তোপে গুটিয়ে গেছে ৮০ রানে। গুলবদিন নাইব (৪৪) ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো আফগান ব্যাটসম্যান। দুটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, জাডে ডার্নব্যাচ, গ্রায়েম সোয়ান ও সমিত প্যাটেল।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান