৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:২২ এএম BDST banglanew24
03 Aug 2012   02:48:26 AM   Friday BdST
E-mail this

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ঈদে ও পূজার বোনাস বাড়ল


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঈদ ও পূজার বোনাস ৪০০ রুপি বাড়ছে। এর আগে বোনাস ছিল দু্ই হাজার ১০০ রুপি।

বোনাসের ক্ষেত্রে মূল বেতনের উর্ধ্বসীমা ২০ হাজার থেকে বেড়ে হচ্ছে ২২ হাজার৷ বৃহস্পতিবার জানুয়ারির মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ ঘোষণা হয়েছে দুই মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ারও।

এর ফলে এবার আরও বেশিসংখ্যক সরকারি কর্মচারী বোনাসের আওতায় আসবেন৷ উপকৃত হবেন পেনশনভোগীরাও৷

আগে যারা ৮০০ রুপি বোনাস পেতেন, এবার তারা পাবেন ৯০০ রুপি৷ পাশাপাশি জানুয়ারিতে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ এবং দু’মাসের এরিয়ারও দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

কর্মচারী সংগঠনগুলোর একাংশের বক্তব্য, ইতিমধ্যেই সরকারি কর্মীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে৷

কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৮ থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে৷ জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও আট থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে৷

সেক্ষেত্রে জানুয়ারিতে রাজ্য সরকারের বকেয়া মহার্ঘভাতা দাঁড়াবে প্রায় ৩৮ শতাংশ৷ ফলে জানুয়ারিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ৭ শতাংশ মেটানো হলেও, তখনও প্রায় ৩১ শতাংশ বকেয়া বাকি থাকবে৷

যারা রমজান পালন করছেন, তাদের বোনাস এখনই দিয়ে দেওয়া হবে, বাকিরা ১ অক্টোবর বোনাস পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান