মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকনেতা জাফর আলী বেনু মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি একপুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি অনেকদিন ধরে কিডনি, লিভার ও ডায়বেটিস রোগে ভুগছিলেন।কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন দৈনিক বাংলার ডাক, আজকের কাগজ, বাংলার বাণীর শ্রীপুর প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে দৈনিক ডেসটিনির শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাগুরা প্রেসক্লাব, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
বাদ আসর তার গ্রামের বাড়ি শ্রীপুরের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ: ২২৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর