৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:১৭ এএম BDST banglanew24
17 Feb 2013   02:03:28 PM   Sunday BdST
E-mail this

‘১৬টি দেশে রপ্তানি হচ্ছে বসুন্ধরা টিস্যু’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘১৬টি দেশে রপ্তানি হচ্ছে বসুন্ধরা টিস্যু’
ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হচ্ছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা টিস্যু পেপার ও কাগজজাত অন্যসব সামগ্রী। কেবল শহরকেন্দ্রিক মানুষেরাই নন, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এসব পণ্য এখন ব্যবহৃত হচ্ছে প্রত্যন্ত গ্রামেও।

বসুন্ধরা টিস্যু পেপার ও হাইজিন প্রোডাক্টসের বিক্রয় প্রতিনিধিদের ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বসুন্ধরা গ্রুপের উর্ধ্বতন উপদেষ্টা (গবেষণা ও উন্নয়ন) এ আর রশিদী।  

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে আসা বিক্রয় প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এ আর রশিদী বলেন, ‘‘১৯৮৭ সালের মাঝামাঝি রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে বসুন্ধরা। ১৯৯৩-তে বসুন্ধরা গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। যে সময়ে বসুন্ধরা যাত্রা শুরু করে, সেই সময়ে দেশে শিল্পায়নের পথ খুব মসৃণ ছিলো না। অনেক দুস্তর পথ অতিক্রম করেই প্রতিষ্ঠানটির এগিয়ে চলা।’’

তিনি বলেন, ‘‘ব্যবসা ও দেশের কল্যাণ একসঙ্গে শুধু বসুন্ধরা গ্রুপই শুরু করে। আব্রাহাম লিংকনের ‘বাই দ্য পিপল/ফর দ্য পিপল/অফ দ্য পিপল’ উক্তির সঙ্গে মিল রেখেই আমাদের স্লোগান-দেশ ও মানুষের কল্যাণে।’’

পণ্য হিসেবে বসুন্ধরা টিস্যু পেপারের এগিয়ে চলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একটি অত্যন্ত বিকাশমান শিল্প সংগঠন হিসেবে বসুন্ধরা টিস্যু পেপার মাত্র ৩ টনের উৎপাদন দিয়ে শুরু করে বর্তমানে ১০০ টনে উন্নীত করতে করতে সক্ষম হয়েছে।’’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যখন আমরা দেশে টিস্যু উৎপাদন শুরু করি তখন এখানকার মানুষ রুমাল ব্যবহার করতো। ধীরে ধীরে তারা টিস্যু ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠে। দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হচ্ছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা টিস্যু পেপার ও কাগজজাত অন্যসব সামগ্রী। কেবল শহরকেন্দ্রিক মানুষেরাই নন, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এসব পণ্য এখন প্রত্যন্ত গ্রামের মানুষও ব্যবহার করছে।’’

তিনি বলেন, ‘‘এসব পণ্যের গুণগত মান যাতে আরো উন্নত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) খন্দকার আব্দুল ওয়াহেদ ও বসুন্ধরা গ্রুপের পেপার ও হাইজিন প্রোডাক্টস’র হেড অব ডিভিশন মজিবুর রহমান।

এসময় বসুন্ধরা এ-ফোর পেপার এবং এক্সারসাইজ বুকের এজিএম মো. ইউসুফ আলী সরকার, হাইজিন প্রোডাক্টসের ইনচার্জ মো. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এআই/এআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান