গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের প্রজন্ম মঞ্চের পাশ থেকে জাফর হোসেন ওরফে খোকন (৪৫) নামে সন্দেহভাজন এক পুরাতন কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু সড়কের প্রজন্ম মঞ্চের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন এ সময় সে ওই মঞ্চের পেছনে দিকের ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি করছিলেন।
সে টুঙ্গীপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের শেখ সোলায়মানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবাহান বাংলানিউজকে জানান, প্রজন্ম চত্বরে আসা লোকজন জাফর হোসেনকে দেখে সন্দেহ করে। ওই মঞ্চের আয়োজকরা পুলিশকে খবর দিলে তারা খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর