৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৩১ এএম BDST banglanew24
25 Jun 2012   07:08:04 PM   Monday BdST
E-mail this

দু’দক স্বাধীন নয়, সরকারের আজ্ঞাবহ: মওদুদ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দু’দক স্বাধীন নয়, সরকারের আজ্ঞাবহ: মওদুদ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে না। তারা বর্তমান সরকারের আজ্ঞাবহ। সরকারের ইচ্ছে অনুযায়ী তারা কাজ করছে।

ব্যারিস্টার মওদুদ সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দু’দক চেয়ারম্যান গোলাম রহমানের রোববারের বক্তব্যে পদ্মাসেতুর ব্যাপারে মিডিয়াকে কিছু বলা না বলার পরামর্শকে গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল বলে উল্লেখ করে মওদুদ বলেন, ``একজন সাবেক আমলা হিসেবে তার (দুদক চেয়ারম্যান) জানা উচিত ছিল যে, দুদককে কোনো আইনে মিডিয়ার স্বাধীনতা রোধ করার ক্ষমতা দেওয়া হয়নি।``

মওদুদ আরও বলেন, ``দেশের গণতন্ত্র রক্ষা করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার সঙ্গে আগামী নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে নির্দলীয় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না।``

তিনি আরও বলেন, ``সরকার আদালতকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেশে এক তামাশা সৃষ্টি করেছে।``

মওদুদ আহমদ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক হাসান মাহবুব তানসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাইমুল ইসলাম নইম, যুগ্ম আহবায়ক আবদুল বাছেত হিরণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান