গোপালগঞ্জ: নতুন করারোপ ছাড়া গোপালগঞ্জ পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের ৩৯ কোটি ১১ হাজার ৪শ ৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে ৫০ লাখ ৫১ হাজার ১শ ৩ টাকা উদ্বৃত ধরা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা সম্মেলন কক্ষে মেয়র রেজাউর হক সিকদার (রাজু) এ বাজেট ঘোষণা করেন ।
বাজেটে মোট আয় ৩৯ কোটি ১১ হাজার ৪শ ৮৩ টাকা, মোট ব্যয় ৩৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৩শ ৮০ টাকা এবং ৫০ লাখ ৫১ হাজার ১শ ৩ টাকা উদ্বৃত দেখানো হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র রেজাউল হক সিকদার (রাজু) বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। তিনি পৌর এলাকা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে ডিজিটাল পৌর শহর করার ঘোষণা করেন।
এ সময় পৌর কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর