অরেঞ্জ পুরস্কার ২০১২ পেলেন আমেরিকান কথাসাহিত্যিক মেডিলিন মিলার। তাকে বুধবার এ পুরস্কার প্রাদান করা হয় তার ‘দ্য সঙ অব অ্যাকিলিস’ উপন্যাসটির জন্য। এটিকে বলা চলে হোমারিক ভঙ্গিতে বলা ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।
উপন্যাসটি এগিয়েছে নির্বাসনকালে রাজপুত্র প্যাটরোকোলাসের সঙ্গে প্রাচীন গ্রিক বীর অ্যাকিলিসের গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হওয়ার মধ্য দিয়ে।
অরেঞ্জ পুরস্কার-প্যানেলের পক্ষ থেকে বলা হয়, মেডিলিন মিলারকে এ পুরস্কার প্রদান সত্যিই প্রশংসাযোগ্য। কেননা তার উপন্যাসটির মধ্যে রয়েছে নিজস্বতা, আবেগ, উদ্ভাবনশক্তি ও মানবিক উৎকর্ষের প্রকাশ।
১৯৯৬ সাল থেকে প্রতি বছর অরেঞ্জ পুরস্কার প্রদান করা হয় ইংরেজি ভাষায় লেখা নারী লেখকদের উপন্যাসের জন্য। পুরস্কারের আর্থিক মূল্য ৩০ হাজার পাউন্ড (৪৭ হাজার মার্কিন ডলার)।
বাংলাদেশ সময় ১৮০০, মে ৩১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক