৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:১৭ পিএম BDST banglanew24
09 Jul 2012   06:59:11 PM   Monday BdST
E-mail this

পোশাক শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে ক্রেতারা উদ্বিগ্ন: মজিনা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি, অধিকার ও কর্মপরিবেশ নিয়ে ক্রেতারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।   

সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  

এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া সম্পর্কিত ডেপুটি অ্যাসিট্যান্ট সেক্রেটারি আলিসা আইরেস তার সঙ্গে ছিলেন।
 
“বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে” উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন,  “এ ইস্যুতে বাংলাদেশ ভাবমূর্তি নিয়ে ক্রেতাদের উদ্বেগের বিষয়টিও শ্রমমন্ত্রীকে অবহিত করা হয়েছে।”

এদিকে বৈঠক সূত্র জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধিরা পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটা কারো একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। গোড়ার দিকে ছোট-খাট বিষয় নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে এর সঙ্গে বেতনের বিষয়টি যুক্ত হয়।”

মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে সজাগ রয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধানে একটি কমিটিও গঠন করেছে সরকার।”

তিনি বলেন, “তবে কোনো কারখানার শ্রমিক নিজের কারখানা ভাঙচুর করেছে তদন্তে এমন প্রমাণ পাওয়া যায়নি এখনও। যারা ভাঙচুর করেছে তারা বহিরাগত।”

প্রসঙ্গক্রমে মন্ত্রী জানান, “আগামী বুধবার বিজিএমইএ ও বিকেএমইএ’র সঙ্গে শ্রমিক পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।”

ওই বৈঠকে এর একটি সন্তোষজনক সমাধান হবে” বলে আশা প্রকাশ করেন তিনি।

বালাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এসআর / সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান