৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:০৬ এএম BDST banglanew24
13 Jun 2012   01:45:51 AM   Wednesday BdST
E-mail this

খেলোয়াড়দের চাপ দেবেন না পাইবাস


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খেলোয়াড়দের চাপ দেবেন না পাইবাস

ঢাকা: জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতেই হবে এমন উচ্চাকাঙ্খা নেই জাতীয় দলের প্রধান কোচ রিচার্ড পাইবাসের। আনঅফিসিয়াল সিরিজ হওয়ায় অনেকটা স্বস্তিতে খেলতে পারবে বাংলাদেশ। কোচও মনে করেন ফাইনালের চিন্তা না করে খেলা উপভোগ করলে ভালো করবেন ক্রিকেটাররা।

মঙ্গলবার দেশ ছাড়ার আগে পাইবাস বলছিলেন,‘ফাইনালে খেলার জন্য অতিরিক্ত কোন চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই। তারা যাতে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে সেদিকে দৃষ্টিপাত করলে ভালো হবে। অতিরিক্ত চাপ নিলে খেলা উপভোগ করতে পারবে।’

জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে যে টি-টোয়েন্টি সিরিজ হবে তা আন্তর্জাতিক খেলা নয়। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজের আয়োজন। বাংলাদেশ দলে সঙ্গে নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামর্থ্য যাচাইয়ের ক্ষেত্র মনে করছেন পাইবাস। তার মতে,‘খেলাগুলো প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হবে। এখানে কোন চাপ থাকে না। এধরণের টুর্নামেন্টে দলের সামর্থ্য যাচাইয়ের সুযোগ করে দেয়।’

বাংলাদেশ তার সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে দেশে রেখে গেছে। শীর্ষ অলরাউন্ডারকে এই সফর থেকে বিশ্রাম দেওয়াকে যৌক্তিক মনে করেন দক্ষিণ আফ্রিকায় বসতি গড়া ইংলিশ কোচ,‘সাকিবকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত যতার্থ। কারণ সাকিবের প্রমাণ দেওয়ার কিছু নেই। আমি চাই সে বিশ্রাম নিয়ে পরবর্তী সিরিজগুলোর জন্য উজ্জীবিত থাকবে।’

ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে যে প্র্যাকটিস করে বাংলাদেশ দলের জন্যও ওই সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা আছে নতুন কোচের।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান