৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৪৩ পিএম BDST banglanew24
22 Sep 2012   05:37:50 PM   Saturday BdST
E-mail this

এবার বিজ্ঞাপনের মডেল পড়শী


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবার বিজ্ঞাপনের মডেল পড়শী

ক্ষুদে গানরাজ পড়শীর প্রথম পরিচয় কণ্ঠশিল্পী। গানের পাশাপাশি কিছুদিন আগে একটি টেলিছবিতেও অভিনয় করেছে সে। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখা যাবে তাকে।

গত ২১ সেপ্টেম্বর পরিচালক মেহেদী হাসানের পরিচালনায় চায়নার ম্যাক্সফোনি মোবাইল ফোন হ্যান্ডসেটের বিজ্ঞাপনচিত্রের শ্যুটিং শেষ করেছে পড়শী। আর এটাই বিজ্ঞাপনের মডেল হিসেবে তার প্রথম কোনো কাজ। প্রথমবারের মত বাংলাদেশের বাজারে যাত্রাও শুরু করতে যাচ্ছে এ মুঠোফোনটি।

এ বিষয়ে পড়শী বাংলানিউজকে বলেন, ‘আমি অনেক আনন্দিত। কারণ পরিচালক বলেছে পুরো কাজটি আমি অনেক ভালোভাবে করতে পেরেছি। তাছাড়া চুক্তি অনুযায়ী আগামী দুই বছর ওই মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড ও কনসার্টে অংশ নিবো আমি। আশা করছি প্রচার শুরু হলে দর্শকদেরও অনেক ভালোলাগবে এ বিজ্ঞাপনটি।’

বিজ্ঞাপনচিত্রের মডেল ছাড়াও পড়শীকে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত করা হয়েছে। জানা গেছে, পড়শীর এ নতুন বিজ্ঞাপনচিত্রটি সামনের মাস থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

উল্লেখ্য, ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার পর তার প্রথম একক ‘পড়শী’ ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এ বছরের শুরুর দিকে বের হয়েছে দ্বিতীয় একক ‘পড়শী-২’। তাছাড়া সংগীতজীবনের নানা ঘটনা নিয়ে টেলিছবি ‘রিদম’ এ অভিনয় করেছে পড়শী।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান