 |
ঢাকা: ১ অক্টোবর পথচলার তেরো বছর পার করে ১৪ বছরে পা রেখেছে চ্যানেল আই। ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২.০১ মিনিটে চ্যানেল আই কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুল মুক্তাদির, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, সিনিয়র আইনজীবী ব্যরিস্টার রফিকুল হক, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন, অর্থনীতিবীদ দেবপ্রিয় ভট্টাচার্য, নারী উদ্যোক্তা কনা রেজা, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, তৃতীয়মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখসহ সমাজের সুধীজন। সঙ্গে চ্যানেল আই পরিবারের সদস্যরাও।
এরপর সকাল ৮টায় বের হয় এক বর্ণাঢ্য শোভা যাত্রা। শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিলো প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা, কৃষি ভূমি, শিশু অধিকারসহ নানা বিষয়। চ্যানেল আই কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি সাতরাস্তা মোড় ঘুরে আবার চ্যানেল আই কার্যালয়ে এসে শেষ হয়।
সকাল ১১.০৫ মিনিটে জন্মদিনের মূল অনুষ্ঠান শুরু হয়। বেলুন উড়িয়ে ১৪ বছরে চ্যানেল আই এর কার্যক্রম উদ্বোধন করেন সংস্কৃতি ব্যক্তিত্ব কেরামত মাওলা, চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম, সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাবেকমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, চিত্রনির্মাতা শহীদুল ইসলাম খোকন, ব্র্যাক ব্যাংকের এমডি মাহবুবুর রহমান, টিভি ব্যক্তিত্ব আহসান হাবিব, প্রবীণ অভিনেতা এস এম মহসীন, পাকিস্তান টেলিভিশনের প্রথম কর্মকর্তা ইসরারুল হক, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই এর পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ প্রমুখ।
এ সময় বাংলাদেশে ট্যাংক ফলের উদ্ভাবক টাংগাইল ঘাটাইলের কৃষক আবদুল আজিজ এর নেতৃত্বে ৭০ জন কৃষক নানারকমের কৃষি পণ্য নিয়ে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন। তাদের বরণ করে নেন শাইখ সিরাজ।
কৃষক আবদুল আজিজ বলেন আজ শুধু চ্যানেল আই এর জন্মদিন না। এই জন্মদিন আমাদের বাংলাদেশের কৃষকরা যে যেভাবে আছেন তাদের সবার। আমাদের কৃষকদের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নাই। চ্যানেল আই আমাদের কৃষকদের শিক্ষাপ্রতিষ্ঠান।
জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে এসে বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা বলেছেন, চ্যানেল হিসেবে চ্যানেল আই শুধু টেলিভিশন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই। পেছনের তেরটি বছরে খবর, বিনোদন, শিল্প-সংস্কৃতি নিয়ে বিভিন্নমুখি তৎপরতার মধ্য দিয়ে চ্যানেল আই এদেশের তথ্য, সংবাদ ও সার্বিক সাংস্কৃতিক অংঙ্গণের একটি বড় প্লাটফরমে পরিণত হয়েছে। চ্যানেল আই এখন বিশ্বময় বাঙালির দেশাত্ববোধ ও চেতনার এক বাতিঘর। একের পর এক উদ্ভাবণী তৎপরতা, নতুনত্ব, অভিনবত্ব ও জনকল্যাণমুখি তৎপরতা দিয়ে চ্যানেল আই ছুঁয়েছে কোটি বাঙালির অন্তর। আজ যেখানে বাংলা সংস্কৃতি, যেখানে বাংলা ভাষা সেখানেই চ্যানেল আই-এর সরব উপস্থিতি।
চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিবীদ মোর্শেদ খান, নজরুল ইসলাম খান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, চিত্রপরিচালক মতিন রহমান, টিভি ব্যক্তিত্ব ড. ইনামুল হক ও মুহম্মদ জাহাঙ্গীর, ড. অরুপ রতন চৌধুরী, সিটিসেল টেলিকম কমিউনিকেশন্স এর সিইও মেহবুব চৌধুরী ও হেড অব পিআর এন্ড কমিউেিকশন্স তসলিম আহমেদ, স্কয়ার গ্র“পের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, প্রকৌশলী মো. রবিউল হাসনাত, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, শিল্পী রিজিয়া পারভীন, আইয়ূব বাচ্চু, চিত্রপরিচালক মোরশেদুল ইসলাম, শিল্পী ইন্দ্রোমোহন রাজবংশী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ড. জুনায়েদ শফী ও পরিচালক মাহবুবুল আলম, মেজর জেনারেল সৈয়দ মুহম্ম্দ ইব্রাহীম, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, অনন্যা সম্পাদক দীল মনোয়ারা মনু, চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন, টেলিভিশন প্রডিউসার এসোসিয়েশনের মোহন খান, শাকুর মজীদ, মনোয়ার পাঠান, এনায়েতুল্লাহ পাটুয়ারী, মনির হোসেন জীবন, চিত্রনির্মাতা গাজী মাজহারুল ইসলাম, চিত্রপরিচালক সমিতির সভাপতি মোঃ হান্নান, ফিল্ম এডিটর গীলডস এর সভাপতি আবু মূসা দেবু, অরুণা বিশ্বাস, চিত্রতারকা ওমর সানী, সাবেক এমপি আমানুল্লাহ আমান ও খায়রুল কবীর খোকন, এমপি নাজিম উদ্দিন আলম, এটিএন নিউজের সিইও মুন্নী সাহা, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, আইজিপি হাছান মাহমুদ খন্দকার, এনডিসি, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, সাবেকমন্ত্রী মির্জা আব্বাস প্রমুখ।
দিনব্যাপি চ্যানেল আই সরাসরি মঞ্চ মাতিয়ে রেখেছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীবৃন্দ। তাদের মধ্যে মূল আকর্ষণ ছিলো ইবরার টিপুর সাথে একটি দলীয় সঙ্গীত পরিবেশন। অন্যান্য পরিবেশনার মধ্যে ছিলে শিশুদের একক ও দলীয় সঙ্গীত, শিশু নৃত্য, গম্ভীরা পরিবেশন ছিলো মনোমুগ্ধকর।
সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, শাহনাজ বেলী, বিপ্লব, হৃদয় খান, আবদুল জব্বার প্রমুখ।
প্রতিষ্ঠানের মধ্যে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসে সিঙ্গার, ওয়ালটন, জাতীয় পার্টি, চ্যানেল সিক্সটিন, বিএসবি, নন্দন গ্র“প, এসোসিয়েট প্রেস, কর্মজীবী নারী সংগঠন, নেপচুন থিয়েটার লি., জিডিও, বাংলাদেশ কিংগার গার্ডেন ঐক্য পরিষদ, ইউনিট্রেন্ড লি., কুয়েত বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্র., ইনডিপেনডেন্ট টেলিভিশন, গ্র“প ফোর এস, এসএ টেলিভিশন, মানবজমিন, কালেরকণ্ঠ, সমকাল, একুশে টেলিভিশন, ডিএমপি, মাইন্ড শেয়ার, আকিজ গ্র“প, এক্সপেশন লি., বগুড়াবাসী, ঢাকা রিপোর্টাস ইউনিটি, রঙ, পপুলার গ্র“প, ক্রিয়েচার, লিটমাস, এনার্জিপেক, কেন্দ্রীয় চাঁদের হাট, বোটানিক এ্যারোমা লি., স্টামফোর্ড ইউনির্ভাসিটি, ম্যাডোনা লি.।
সন্ধ্যা ৭ টায় চ্যানেল আই প্রাঙ্গণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১০০ কেজি ওজনের কেক কাটেন এবং আতশ বাজির মধ্য দিয়ে শেষ হয় জন্মোৎসব পালন অনুষ্ঠান।
কেক কাটা পর্বে আরো অংশ নেন শিক্ষা সচিব আবু নাসের চৌধুরী, র্যাবের ডিজি মোখলেসুর রহমান, কলামিস্ট আবুল মকসুদ, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালকদার দুলু, আওয়ামিলীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি আ স ম আবদুর রব, সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, শিক্ষাবীদ প্রফেসর ড. শাহেদা ওবায়েদ, মঈনুদ্দীন খান বাদল এমপি, আসাদুজ্জামান খান কামাল এমপি, বিএনপি নেতা ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা আবদুস সালাম, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, বিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিটিআরসির চেয়ারম্যান (অবঃ) নুরুল ইমামসহ এ সময় উপস্থিত ছিলেন দেশের সুশীল সমাজের সদস্যরা, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ দেশের প্রখ্যাত ব্যক্তিত্বগণ।
বাংলাদেশ সময়: ২১৩০ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর