ঢাকা: রাজধানীর শাজাহানপুরের আমতলায় ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মহিবুল্লাহ (৪০)।
শাজাহানপুর থানার এসআই শহীদুজ্জামান বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় তারা তাকে জাপটে ধরে ফেলেন। এসময় ধস্তাধস্তিতে মহিবুল্লাহর হাত-পায়ে জখম হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
এজেডএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/জেডএম