৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:০১ পিএম BDST banglanew24
21 Jul 2012   01:12:55 PM   Saturday BdST
E-mail this

অলিম্পিকের আগে দারুণ শুরু ব্রাজিলের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অলিম্পিকের আগে দারুণ শুরু ব্রাজিলের

লন্ডন: কৌশল, আক্রমণ এবং ছন্দ নিয়ে নিন্দুকদের সমালোচনা এক পাশে রেখে মানো মেনেজেসের অধীনে ক্রমেই পরিপক্ক হয়ে উঠছে ব্রাজিল দলটি। সান্তোস তারকা নেইমারকে ঘিরে ওস্কার, হাল্ক, সান্দ্রো ও সিলভাদের দুরন্ত পারফরমেন্সে গুড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষ। সর্বশেষ তাদের পারফরমেন্সের সামনে ম্লান দেখিয়েছে অলিম্পিকের আয়োজক গ্রেট বৃটেন। আগামী ২৭ জুলাই প্রতিযোগিতা শুরুর আগে এক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখনো অলিম্পিকের স্বর্ণ পদক জেতা হয়নি। সে স্বপ্ন পূরণে লন্ডনে এসেছে পেলের উত্তরসূরিরা। এক ঝাঁক তরুণ ফুটবলার দুর্দান্ত পারফরমেন্স করে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে ব্রাজিলকে।

প্রীতি ম্যাচ হলেও অলিম্পিকের আগে নিজেদের শক্তির খানিকটা পরীক্ষা-নিরীক্ষা করেছে উভয় দল। তারপরও দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারী ব্রাজিলের বিপক্ষে পেরে উঠেনি গ্রেট বৃটেন। খেলার শুরু থেকে ইংল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ছয় মিনিটে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি নেইমার।

আক্রমণাত্মক মেজাজে খেলা ব্রাজিলের গোলের দেখা পেতে বেশিক্ষণ লাগেনি। প্রথমার্ধের ১২ মিনিটেই বৃটেনের জালে বল পাঠায়। বিপদসীমার ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রিকিকে মাথা ছুঁয়ে ব্রাজিলকে এগিয়ে দেন সান্দ্রো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া হাল্ককে অবৈধভাবে বাধা দেন বৃটেনের মিকাহ রিচার্ডস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন ২০ বছর বয়সী নেইমার।

বিশ্রামের পর উভয় পক্ষই গোলের সুযোগ নষ্ট করায় শেষপর্যন্ত ব্যবধানে হেরফের হয়নি। যদিও রেফারির শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল মুখে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু গোলরক্ষক বাটল্যান্ডের বিশ্বস্ত দুটি হাত রুখে দেয় সান্তোস তারকার শট।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান