৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:১৯ পিএম BDST banglanew24
01 Jul 2012   04:13:54 PM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে ইউনিপে চেয়ারম্যান এমডিসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে ইউনিপে চেয়ারম্যান এমডিসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রাম: প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের মামলায় কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে রোববার দু’টি মামলা দায়ের হয়েছে।

আদালত মামলার পরিপ্রেক্ষিতে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর মধ্যে একটি মামলায় আসামি হিসেবে আছেন ৯জন এবং আরেকটিতে আছেন ৬ জন। তবে ব্যবস্থাপনা পরিচালক দুটি মামলাতেই আসামি হওয়ায় মোট ১৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম বি এম নিজামুল হক এবং মহানগর হাকিম আলী মনসুর পৃথকভাবে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, দু’টি মামলার মধ্যে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপে টু ইউ বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী একটি মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে ৯ জনকে।

আসামিরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসাইন ইমন, পরিচালক মনজুর এহসান মিন্টু, আবু তাহের, এজেন্ট কাজী শাহীন নিজামী রাজু, মোহাম্মদ শাহীন, রূপেশ্বর কৃঞ্চ দাশ, রতন কুমার বিশ্বাস, উত্তম কুমার ভৌমিক এবং মো.হুমায়ন।

মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা মামলার আরজিতে সলিল চৌধুরী অভিযোগ করেছেন, দশ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসামিরা ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে নগরীর গোলপাহাড় এলাকার ইউনিপে ভবনে বসে এ টাকাগুলো হাতিয়ে নিয়েছেন।

এ ঘটনায় তিনি ২০১১ সালের ২২ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারায় মুখ্য মহানগর হাকিম আদালতে একটি বিশেষ ডায়েরিও করেছিলেন।

এদিকে ১২ লাখ ৫ হাজার ৪শ টাকা আত্মসাতের অভিযোগে নগরীর উত্তর কাট্টলী এলাকার গোপাল চন্দ্র হালদার নামে অপর এক বিনিয়োগকারী ৬ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।

এতে আসামিরা হলেন, ইউনিপে টু ইউ’র চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসাইন ইমন, মহাব্যবস্থাপক জামশেদুল আলম, এজেন্ট শিবলু, মোহাম্মদ আলম এবং মোস্তাকিম।

নগরীর মুরাদপুরে রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় ইউনিপে টু ইউ’র স্থানীয় কার্যালয়ে বিভিন্ন সময়ে আসামিরা মিলে এ টাকাগুলো হাতিয়ে নিয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

উভয় মামলার আরজিতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলা দুটি আমলে নিয়ে আগামী ৩০ আগস্টের মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের জন্য নগরীর পাঁচলাইশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘন্টা, জুলাই ০১, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান