৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:২৫ এএম BDST banglanew24
02 Aug 2012   01:34:42 PM   Thursday BdST
E-mail this

আসুন চক্রান্তের রাজনীতি বন্ধ করি: সুরঞ্জিত


স্টাফ করেসপেন্ডন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসুন চক্রান্তের রাজনীতি বন্ধ করি: সুরঞ্জিত
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসুন আমরা চক্রান্তের রাজনীতি বন্ধ করি। হত্যা এবং চক্রান্তের রাজনীতি কোনো জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডিজিটাল বাংলাদেশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শোকাবহ আগস্ট ও স্মৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহনি মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

তিনি আগামী সংসদে বিরোধী দলকে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন আমরা দেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি। যারা হত্যার রাজনীতি করে এবং প্রশ্রয় দেয় তারা কখনো জয়ী হতে পারে না। জনগণের সরকার ক্ষমতায় গেলে তাদের বিচার হয়।’’

তিনি বলেন, ‘‘আমরা আনন্দিত সংবিধানের ১৫তম সংশোধনীতে আমরা হত্যাকারীদের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করতে পেরেছি।’’

ডিজিটাল বাংলাদেশ ফোরামের সভাপতি এমকেএম রানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, আগস্ট ০২, ২০১২  
এটি/এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান