সাতক্ষীরা: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।
সূত্র জানায়, সাতক্ষীরা পুলিশ লাইনের বাদক দলের সদস্য পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ কুমার ২ জুলাই রাতে শহরের তালতলা এলাকার একজন নারী আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। পরে জনতা তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এছাড়া ৩ জুলাই রাতে কালিগঞ্জ থানার পুলিশ কনস্টেবল সেলিম হোসেন মৌতলা গ্রামের প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে জনতা তাকেও পুলিশে সোপর্দ করে।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চক্রবর্তী জানান, তাদের ক্লোজ করে পুলিশ লাইনে রাখা হয়েছে।
তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর