৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:২৬ এএম BDST banglanew24
01 Nov 2012   01:07:47 PM   Thursday BdST
E-mail this

মিয়ানমার

সহিংসতা যেন মুসলিম নিশ্চিহ্ন করার অজুহাত না হয়: জাতিসংঘ


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সহিংসতা যেন মুসলিম নিশ্চিহ্ন করার অজুহাত না হয়: জাতিসংঘ মিয়ানমার

ঢাকা: মিয়ানমারে জাতিগত ও সাম্প্রদায়িক সহিংসতাকে রোহিঙ্গা মুসলম‍ানদের নিশ্চিহ্ন করার অজুহাত হিসেবে যেন ব্যবহার না করা হয়----এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারী দল।

একই সঙ্গে সেখানে এই রক্তক্ষয়ী সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং সংখ্যালঘু সমস্যা ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত বিষয়ক বিশেষজ্ঞ টমাস ওজেয়া কুইনটানা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বল‍া হয়, “একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার জন্য সহিংসতাকে কিছুতেই ব্যবহার করা যাবে না।”

গত কয়েক দিনে মিয়ানমারে রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে দাঙ্গায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। বাড়িঘর হারিয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ।

এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস।

ওজেয়া কুইনটানা বিবৃতিতে বলেন, “মিয়ানমারকে গণতান্ত্রিক হতে হলে মানবাধিকার বিষয়ক চ্যালেঞ্জগুলো দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। রাখাইন প্রদেশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ চলছে, তা সরকার জানে।”

মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় বাড়িঘর হারানোদের ৯৭ শতাংশই মুসলমান। এর আগে জুনের সহিংসতায় বাড়িঘর হারায় ৭৫ হাজার মানুষ। সে সময় নিহত হয় ৮০ জন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
এজে; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান