৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫০ পিএম BDST banglanew24
18 Dec 2012   04:41:54 PM   Tuesday BdST
E-mail this

পাওয়ার গ্রিডের এজিএম ৫ জানুয়ারি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৯ ডিসেম্বর কোম্পানির এজিএম হওয়ার কথা ছিল।

এর আগে কোম্পানি ২০১২ সালের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। আগামী এজিএম’এ ডিভিডেন্ডের সিদ্ধান্তটি অনুমোদন করা হবে।

কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ১ টাকা ২ পয়সা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
জেএনএ/সম্পাদনা: কাজল কেয়া ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান