৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:৫৬ পিএম BDST banglanew24
03 Feb 2013   05:03:17 AM   Sunday BdST
E-mail this

রাণীশংকৈল সীমান্তে জাল টাকাসহ একজন আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচাল সীমান্তে  বাংলাদেশি ২১ হাজার জাল টাকাসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

শুক্রবার গভীররাতে ওই সীমান্তের ৩৪৬ পিলার এলাকায় তাকে আটক করে ২/ই কোম্পানি কোচাল বিওপি’র সদস্যরা ।

এরপর শনিবার দুপুরে তাকে জাল টাকাসহ রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। তিনি হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম মিয়া জানান, আটক রফিকুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান