৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৪৫ পিএম BDST banglanew24
24 May 2012   05:23:07 PM   Thursday BdST
E-mail this

লেনদেনের শীর্ষে লংকা-বাংলা ফিন্যান্স


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের শেষ কাযর্দিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ার।
 
বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে  ছিল লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ার। দ্বিতীয় অবস্থানে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ার।
 
এদিন লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ার মোট ৯ কোটি ৭৯ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এদিন লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির ৭ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৭০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 
বৃহস্পতিবার  লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯৩ দশমিক ৪ টাকা এবং সর্বনিম্ন ৯০ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৯১ দশমিক ৯ টাকা।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৬ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
 
সপ্তাহের প্রথম কার্যদিবসে এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ১ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা, অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন১৮৯ কোটি ৪০ লাখ টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট ১৮ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৪৫০টি শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক৭৭ শতাংশ এবং
সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।
 
অন্যদিকে, এদিন লাফার্ সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৯ দশমিক ২ টাকা এবং সর্বনিম্ন ৩৮ দশমিক ২ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৩৮ দশমিক ৩ টাকা।
 
বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে লংকা- বাংলা ফিন্যান্স কোম্পানির মোট লেনদেন হয় ৯ কোটি ৭৯ লাখ ৭ হাজার ৪০০ টাকা,লাফার্জ সুরমা সিমেন্ট ৭ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৭০০ টাকা, যমুনা অয়েল ৬ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৩০০ টাকা, গ্রামীণ ফোন ৫ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ৩০০টাকা,  বেক্সিমকো লি. ৪ লাখ ৬৭ লাখ ৬০ হাজার ১০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৪ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা, এমআই সিমেন্ট ৪ কোটি ৪৫ লাখ ১২হাজার ৯০০ টাকা, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৪  কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা, আফতাব অটোমোবাইল ৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা এবং ন্যাশনাল ব্যাংক ৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকা।
 
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট ১৯  লাখ ২৬ হাজার ভলিউম,  ইউনাইটেড এয়ার ১৫ লাখ ৩৬ হাজার ভলিউম, লংকা-বাংলা ফিন্যান্স ১০ লাখ ৬৭ হাজার ভলিয়ম, ইউসিবিএল ১০ লাখ ৪১ হাজার ৪৫০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক ১০ লাখ ২৭ হাজার ৩০০ ভলিউম, এসআইবিএল ৮ লাখ ৪৪ হাজার ৫০০ ভলিউম,  বিকন ফার্মা ৭ লাখ ৩২ হাজার ৫০০ ভলিউম, কেয়া কসমেটিকস ৬ লাখ ৬৭ হাজার ভলিউম, এক্সিম ব্যাংক  ৫ লাখ ৫৭ হাজার ৯০০ ভলিউম এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স ৫ লাখ ২৪ হাজার ৭০০ ভলিউম।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান