৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৪৭ পিএম BDST banglanew24
15 Jul 2012   07:21:00 PM   Sunday BdST
E-mail this

চলচ্চিত্রের প্রতি কমিটমেন্ট নিয়ে এশিয়ান টিভির প্রথম প্রযোজনা ‘পরবাসিনী’


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলচ্চিত্রের প্রতি কমিটমেন্ট নিয়ে এশিয়ান টিভির প্রথম প্রযোজনা  ‘পরবাসিনী’

সম্প্রচার শুরুর আগেই চলচ্চিত্র প্রযোজনায় এসেছে এশিয়ান টিভি। ‘লালটিপ‘ খ্যাত আলোচিত পরিচালক স্বপন আহমেদের পরিচালনায় বাংলাদেশের প্রথম সাইন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’ প্রযোজনার মাধ্যমে প্রতিষ্ঠার শুরুতেই চলচ্চিত্রের প্রতি নিজেদের কমিটমেন্ট ঘোষণা করলো এশিয়ান টিভি।

‘পরবাসিনী’ ছবিটির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানিয়ে এশিয়ান টিভির আয়োজনে ১৫ জুলাই রোববার বেলা ১২টায় ঢাকার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির এন্টারটেইনমেন্ট এন্ড প্রোগ্রাম প্ল্যানিং হেড কামরুজ্জামান বাবু, এন্টারটেইনমেন্ট এডিটর সৈকত সালাউদ্দিন, ‘পরবাসিনী’ ছবির পরিচালক স্বপন আহমেদ, ছবির সুরকার ইবারার টিপু, গায়িকা পড়শী, নায়ক নীরর, নায়িকা মেহজাবীন, মুনিয়া, ভিট চ্যানেল আই টপ মডেল মুন ও ছবির সংশ্লিষ্ট অন্যান্যরা।

‘পরবাসিনী’ ছবির ট্রেলর প্রদর্শনের মাধ্যমে শুর হয় সংবাদ সম্মেলনের। এশিয়ান টিভির পক্ষে কামরুজ্জামান বাবু বলেন,

দেশের প্রথম সাইন্স ফিকশন ছবি ’পরিবাসিনী’। ভিন্নধর্মী একটি ছবির মাধ্যমে প্রথমবারের মত প্রযোজনায় নামছে এশিয়ান টিভি। এটা দিয়ে শুরু। নতুন প্রজন্মের নির্মাতা, অভিনেতা ও কুশলীদের নিয়ে বছরে অন্তত ৩টি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এশিয়ান টিভির।  ‘পরবাসিনী’র পর এর সিক্যুয়েল ‘পরবাসিনী-২’ নির্মানের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান টিভি। সেই ছবিতেও থাকবে আরও একঝাঁক নতুন মুখ। বিনোদন, বানিজ্য, খেলাধুলা, নাটক ও বিভিন্ন ইভেন্ট ভিত্তিক অনুষ্ঠান প্রচারের অঙ্গীকার নিয়ে এশিয়ান টিভি অগ্রসর হচ্ছে।

ছবির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘লালটিপ’ ছবিতে দর্শকসহ প্রেস ও টেলিভিশন চ্যানেলগুলোর অনেক সহযোগিতা পেয়েছি। নতুন ছবি ‘পরবাসিনী’তেও সবার সহযোগিতা আশা করছি। আমার এ ছবিতে সব তরুণদের নিয়ে কাজ করছি। ছবির পেছনে যারা কাজ করছেন তারা সবাই আন্ডার টোয়েন্টি। বয়সে ছোট হলেও এরা সবাই খুব  ট্যালেন্টেড। সাইন্স ফিকশন এ ছবিতে বৈজ্ঞানিক প্রযুক্তির আধুনিকতাকে যথাসম্ভব তুলে ধরা হয়েছে। সীমিত বাজেটে এটা সহজ কোন বিষয় নয়। এশিয়ান টিভির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সহযোগিতা, কাজের একাগ্রতা আর কঠোর পরিশ্রমে আমরা ছবিটিকে এ পর্যন্ত আনতে পেরেছি। বাকি কাজগুলোও ভালোভাবে শেষ করবো আশা করছি। ছবির শুটিং প্রায় শেষ দিকে। এ বছর ঈদ-উল আযহায় মুক্তি পাবে ছবিটি।

ছবির সুরকার ইবরার টিপু বলেন, এর আগে ৪টি চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত নিয়ে বিচ্ছিন্নভাবে কাজ করেছি। এবারই প্রথম আমি একটি ছবির সুর ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের পুরো দায়িত্ব পালন করছি। আজকের এ সম্মেলনের উদ্দেশ্যেই খুব দ্রুত ‘পরবাসিনী’ ছবির টাইটেল গানটি বানাতে হয়েছে। মাত্র ১০ মিনিটে ছবির টাইটেল গানটি লিখে কম্পোজ করেছি আমি আর স্বপন আহমেদ। যাতে কন্ঠ দিয়েছে পড়শী। এছাড়া পড়শীর কন্ঠে আরও কয়েকটি গান থাকছে এ ছবিতে। এমনকি ছবির ব্যাকগ্রাউন্ড ভয়েজেও পড়শীর কন্ঠ শোনা যাবে। জনপ্রিয় গায়ক গায়িকারাও কণ্ঠ দিবেন এ ছবির গানগুলোতে। ছবির গানগুলো নিয়ে কাজ চলছে।

গায়িকা পড়শী বলেন, খুব ভালো লাগছে এত বড় একটি সুযোগ পেয়ে। এটা নিশ্চয়ই আমার জন্যে চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করবো সবার প্রত্যাশা যেন পূর্ণ করতে পারি। ‘লালটিপ’ ছবিতেও আমি একটি গানে কন্ঠ দিয়েছিলাম।

সাইন্স ফিকশন ‘পরবাসিনী’ ছবিতে এলিয়েনের ভূমিকায় অভিনয় করছেন লাক্স সুন্দরী মেহেজাবীন। তার বিপরীতে অভিনয় করেছেন নীরব। এছাড়াও ছবিতে অভিনয় করছেন মুনিয়া, মুনসহ আরও বেশ কজন তরুণ অভিনয়শিল্পী।

বাংলাদেশ সময়, ১৭২০, ১৫ জুলাই ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান