৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:০১ পিএম BDST banglanew24
03 Aug 2012   03:45:21 PM   Friday BdST
E-mail this

‘গ্রামীণব্যাংক ধ্বংসের উদ্যোগ সুপরিকল্পিত’


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘গ্রামীণব্যাংক ধ্বংসের উদ্যোগ সুপরিকল্পিত’
ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণব্যাংক অধ্যাদেশ সংশোধনে সরকারের উদ্যোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গ্রামীণব্যাংক ধ্বংস করার জন্য গ্রামীণব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই সরকার এ ধরনের হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের স্বার্থ কখনোই গ্রাহ্য করেনি। তারা বারবার উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতির বরখেলাপ করে দেশবাসীকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। অথচ লাখ লাখ গরিব মানুষের স্বার্থ-সংশ্লিষ্ট গ্রামীণব্যাংককে ক্ষতিগ্রস্ত করে তারা তাদের অন্ধ প্রতিহিংসা চরিতার্থ করছে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার যাকে প্রতিপক্ষ মনে করে তাকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখে। আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. ইউনূস ও গ্রামীণব্যাংককে মর্যাদাহানি ও ক্ষতিগ্রস্ত করে সরকার জাতীয় ভাবমূর্তিকেই নষ্ট করেছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার একদিকে প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গণতন্ত্রের পায়ে ডাণ্ডা-বেড়ি পরিয়েছে, আবার অন্যদিকে জাতীয় অর্জনগুলোকেও ভুলুণ্ঠিত করে তারা এক মরণ খেলায় মেতে উঠেছেন।

মির্জা ফখরুল অবিলম্বে সরকারকে গ্রামীণব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ বন্ধ করে গরিব মানুষের প্রতিষ্ঠানটিকে বাঁচানোর আহবান জানান। অন্যথায় তিনি দলমত, শ্রেণী-পেশার মানুষ নির্বিশেষে সম্মিলিতভাবে এই স্বৈরাচারী সরকারের বিধ্বংসী সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এমএম/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান