৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৪২ পিএম BDST banglanew24
02 Aug 2012   02:19:50 PM   Thursday BdST
E-mail this

গ্রামীণব্যাংক অধ্যাদেশ-২০১২ খসড়ার চূড়ান্ত অনুমোদন


শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণব্যাংক অধ্যাদেশ-২০১২ খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা: গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতোদিন পর্যন্ত  গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হতো সিলেকশন বোর্ডের মাধ্যমে। তবে সংশোধিত পদ্ধতি অনুযায়ী এখন থেকে গ্রামীণব্যাংকের চেয়ারম্যান সিলেকশন বোর্ডের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবেন।  

এ সংশোধনী অনুমোদনের মাধ্যমে গ্রামীণব্যাংকে চেয়ারম্যানের কর্তৃত্ব বৃদ্ধি করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে গ্রামীণব্যাংকের প্রাক্তন এমডি ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিমকোর্ট নির্ধারিত ৬০ বছর চাকরির বয়সসীমার পরেও অতিরিক্ত যে সময়টুকু গ্রামীণব্যাংকের এমডি ছিলেন তা বৈধ কি না তা-ও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া গ্রামীণব্যংকে দায়িত্ব পালনকালে ইউনূস যে বেতনভাতা নিয়েছেন সে বাবদে কি পরিমাণ অর্থ পেয়েছেন এবং সেটা বৈধ কি না এসব বিষয়ও মন্ত্রিসভা জানতে চেয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময়ে বিদেশ থেকে ওয়েজআর্নার এর আওতায় অর্থ এনছেন। তার এই অর্থ আনা না অবৈধ হিসেবে গণ্য হবে, এই অর্থের পরিমাণ, বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে ওয়েজআর্নার ট্যাক্স সুবিধা নিয়েছেন কি না, নিয়ে থাকলে তার পরিমােই বা কত-- এসব বিষয় মন্ত্রিসভা বিস্তারিত জানতে চেয়েছে। এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর
ahsan.akraza@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান