৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:২৫ পিএম BDST banglanew24
16 Feb 2013   09:34:44 PM   Saturday BdST
E-mail this

আল নাহিয়ানের গল্পগ্রন্থ ‘সাইলেন্ট কল’ এর মোড়ক উন্মোচন


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আল নাহিয়ানের গল্পগ্রন্থ ‘সাইলেন্ট কল’ এর মোড়ক উন্মোচন

ঢাকা: শূন্য দশকের প্রতিশ্রুতিশীল গল্পকার আল নাহিয়ানের প্রথম গল্পগ্রন্থ ‘সাইলেন্ট কল’-এর মোড়ক উন্মোচন হলো শনিবার।

বইমেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মেচন করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ছড়াকার জগলুল হায়দার, ইউনিসেফ কর্মকর্তা সাঈদ মিলকী, মাস্তুল গ্রুপ এর চেয়ারম্যান বোরহান মাহমুদ, কাইজেন গ্রুপ এর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমুখ।

আহসান হাবীব বলেন, “আল নাহিয়ান অনেক কিছু করছে। সে একই সঙ্গে কয়েকটি পত্রিকার সম্পাদক, ভালো উপস্থাপক এবং ভালো একজন গল্পকার। আমরা গদ্যের জগতে একজন মানসম্পন্ন গদ্যকারকে পেলাম। তার লেখালেখির জীবন দীর্ঘ হোক।”

আল নাহিয়ান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “দৈনন্দিন জীবন যদি আঁতশ কাচ দিয়ে দৃষ্টিপাত করা যায়, তাহলে অজস্র গল্পের প্লট খুঁজে পাওয়া সম্ভব। জীবনের খুব কাছ থেকে জীবনকে দেখার চেষ্টা করেছি আমি। তারই প্রতিফলন ‘সাইলেন্ট কল’।

বইটি সাহস পাবলিকেশন্স (স্টল নং ১০৩) থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটির মূল্য ১০০ টাকা। এছাড়া রকমারিডটকমের মাধ্যমে ঘরে বসেও বইটি সংগ্রহ করতে পারবেন সবাই।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান