চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বজ্রপাতে একই পরিবারের ২ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসেন জানান, পূর্ব ছদাহার আবুল কাসেমের ছেলে মো. ফারুক (১৩), মেয়ে মনি আকতার (১৪) বজ্রপাতের পর ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া ফারুকের স্ত্রী সুফিয়া আকতার (৪৫) ও অপর ছেলে আবু তাহেরকে (১৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র আলশেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, “বজ্রপাতে একই পরিবারের ২ জন নিহত হওয়ার খবরটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর