৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:২৪ এএম BDST banglanew24
23 May 2012   07:43:41 PM   Wednesday BdST
E-mail this

এলজিআরডি মন্ত্রণালয়কে ৫৬৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এলজিআরডি মন্ত্রণালয়কে ৫৬৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে

ঢাকা: আগামী অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৬৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

এর মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৭ কোটি ৬০ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৫৬৮ কোটি টাকা।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানায়। কমিটির সভাপতি মো. রহমত আলী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, একেএম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান খসরু, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ বৈঠকে অংশ নেন।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ২০১১-২০১২ অর্থবছরের সম্পূরক বাজেটে এলজিইডি এর প্রকল্পের বিপরীতে চাহিদা মাফিক সংশোধিত বরাদ্দের অতিরিক্ত এক হাজার ৬৯৪ কোটি টাকা বরাদ্দ রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়।

বৈঠকে আরো জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরের এডিপিতে এলজিইডি’র চলমান প্রকল্পগুলোর অনুকূলে ৬ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্দ রাখার জন্যও অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মূল্যায়ণ করে অগ্রাধিকার প্রকল্পগুলো চিহ্নিত করা এবং সে অনুযায়ী বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাস্তবায়নের সঙ্গে পল্লী ও শহর অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণসহ পানিসম্পদ উন্নয়ন তথা সরকারের দৃশ্যমান উন্নয়ন ওতোপ্রোতভাবে জড়িত। একারণে এসব প্রকল্প বাস্তবায়নে সতর্কতার সঙ্গে প্রকল্প বরাদ্দ গ্রহণ ও খরচের সুপারিশ করা হয়।

বৈঠকে পানির সুষ্ঠু ব্যবস্থ্পনার জন্য ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।   

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান