৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:৫৪ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:58:55 PM   Monday BdST
E-mail this

দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা শিল্পীদের


ইশতিয়াক হুসাইন, মাজেদুল নয়ন, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন ও আবু তালহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা শিল্পীদের
ছবি : সবিতা রহমান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীর মালিকানাধীন দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা দিয়েছেন অভিনয় শিল্পীরা।

সোমবার বিকেলে শাহবাগে গণজাগরণ চত্বরে এসে এ ঘোষণা দেন শিল্পীরা। এর আগে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে একই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে অর্ধশতাধিক শিল্পী-কলাকুশলীর দলটি শাহবাগের গণজাগরণ চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করে।

যুদ্ধাপরাধীর মালিকানায় চলা এ টিভি চ্যানেলটিতে আর কোনো অনুষ্ঠান প্রযোজনা, পরিচালনা বা নাটকে অভিনয় করবেন না বলে জানান তারা।
 
শহীদ মিনারে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড এই তিনটি সংগঠনের ব্যানারে শিল্পীরা তাদের সংহতি প্রকাশ করে। এসময় পরিচালক মোহাম্মদ হোসেন জেমি বলেন, “আমরা ঠিক করেছি এখন থেকে জামায়াতের সব মিডিয়ায় কাজ করা বন্ধ করে দেব।”  ইতিমধ্যে তিনি নিজে দিগন্ত টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক একটি ধারাবাহিক অনুষ্ঠান শেষ পর্বের আগেই বন্ধ করে দিয়েছেন বলে জানান।

জামায়াতের মিডিয়ায় বিজ্ঞাপন না দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ঝুনা চৌধুরী, সুবর্ণা মুস্তাফা, অভিনেতা ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, জয়া আহসান, কুসুম শিকদার, আজিজুল হাকিম, শম্পা রেজা, তারিক আনাম খান, রোকেয়া প্রাচী, হাসান মাসুদ, নাদের চৌধুরী, কেএস ফিরোজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এমআইএইচ/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান