৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৪১ পিএম BDST banglanew24
21 Dec 2012   02:52:20 PM   Friday BdST
E-mail this

পদ্মাসেতুর নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবে: যোগাযোগমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতুর নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবে: যোগাযোগমন্ত্রী

সাভার: পদ্মাসেতুর বিষয়ে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মন্ত্রী বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ সরকারের চলতি মেয়াদে শুরু করা যাবে না বলে আজ যারা সমালোচনা করছেন, তাদেরকে জনগণের কাছে লজ্জিত হতে হবে। কারণ, পদ্মাসেতুর নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবে

শুক্রবার সকালে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চার লেন প্রকল্পের কার্পেটিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
পদ্মাসেতু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘‘আমরা যদি পদ্মাসেতুর কাজ শুরু করতে না পারি, তবে জনগণের কাছে আমরা কৈফিয়ত দেবো।’’

পদ্মাসেতু নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ এমপির দেওয়া বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, ‘‘পদ্মাসেতুর কাজ এ সরকারের আমলেই শুরু হবে। অর্থায়নের দায়িত্ব অর্থমন্ত্রীর। তিনি কোন দেশ থেকে টাকা এনে দেবেন তিনিই তা ভালো বলতে পারবেন।’’

মন্ত্রী বলেন, “পদ্মাসেতুর বিষয়ে জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ দায় আমাদের। যদি সরকারের চলতি মেয়াদে কাজ শুরু হয়, তবে মওদুদ সাহেব এবং যারা এ ব্যাপারে হাস্যকর কথা বলছেন, তাদের জাতির কাছে লজ্জিত হতে হবে।’’

মন্ত্রী বলেন, সেতুর জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক কাজে ১৪শ’ কোটি টাকা ইতিমধ্যে ব্যয় করা হয়েছে।

আগামি বছরের মে মাসে প্রধানমন্ত্রী ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর- চন্দ্রা মহাসড়কের চারলেনের কাজ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনূর রহমান লস্কর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাব উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
মোঃ ওমর ফারুক/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান