ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির তিনজন উদ্যোক্তা পরিচালক বর্তমান বাজার দরে নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। কোম্পানি ৩টি হলো- বিডি ফাইন্যান্স।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি ফাইন্যান্স: বিডি ফাইন্যান্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক হাসিনা পারভীন বর্তমান বাজার দরে তার কাছে থাকা শেয়ার থেকে ৩ লাখ ৪৪ হাজার ২৯৭টি শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১৯ লাখ ৯ হাজার ২৮৯টি শেয়ার রয়েছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক নজরুল ইসলাম বর্তমান বাজার দরে তার কাছে থাকা শেয়ার থেকে ১০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১ লাখ ৭২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।
ওয়ান ব্যাংক: ওয়ান ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মনজিয়া জামিল বর্তমান বাজার দরে তার কাছে থাকা শেয়ার থেকে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১৫ লাখ ৬৫ হাজার ৮৩৮টি শেয়ার রয়েছে।
এ ঘোষণার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর