৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:২৭ পিএম BDST banglanew24
13 Sep 2012   01:21:19 PM   Thursday BdST
E-mail this

বাংলানিউজের আয়োজনে চট্টগ্রামে সাহিত্য সভা শুক্রবার


এমজে ফেরদৌস, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজের আয়োজনে চট্টগ্রামে সাহিত্য সভা শুক্রবার

চট্টগ্রাম থেকে: বন্দরনগরী চট্টগ্রামে হতে যাচ্ছে সাহিত্য বিষয়ক সভা ‘সাহিত্য কী?’ এতে প্রখ্যাত কবি-সাহিত্যিক-শিল্পী ও বিশিষ্টজনেরা অংশ নেবেন।

শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে এ সভার আয়োজন করা হয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জাতীয় পর্যায়ের কোনো অনলাইন সংবাদমাধ্যমের পক্ষ থেকে এ ধরনের আয়োজন এটাই প্রথম।

কবি-সাহিত্যিকদের বক্তব্য অনুষ্ঠানস্থল থেকে সরাসরি প্রকাশ করা হবে বাংলানিউজের পাতায়।

জীবন থেকে প্রাপ্ত যন্ত্রণা, অনেক সুখ অথবা অস্বস্তি কিংবা দৃষ্ট রং-রূপ ব্যক্তি মানসে ধরা দেয় সমাজের ছায়া হয়ে। সেই ছায়া পরিবর্তিত রূপে শিল্পীর তুলি-কলমের আঁচড়ে অথবা সুরের র্মূছনায় আমাদের কাছে হাজির হয় শিল্প-সাহিত্য আকারে। কেউ কেউ সাহিত্যকে সমাজের দর্পণ বলে থাকেন। তবে কি সাহিত্য ফটোগ্রাফ? সমাজের সত্যনিষ্ঠ ধারাবর্ণন সৎ সাংবাদিকতা হতে পারে; তা কি সাহিত্য? সামাজিক অভিঘাত ব্যক্তিমানসে তো অপরিবর্তিত থাকে না। যেমন কাদা মাটির স্তুপ আর কাদা মাটিতে গড়া ভাস্কর্য এক নয়। তবে সাহিত্য কি স্বপ্ন? যেমন আমাদের ঘুমের ভেতরে সমাজের ছবি স্বপ্ন হয়ে ধরা দেয়। দুঃস্বপ্ন হয়েও বটে।

সাহিত্যের উদ্দেশ্য কী? সত্য-সুন্দর ও মানুষের কল্যাণের প্রত্যাশা? নাকি জীবন ও সমাজের অভিঘাতে বিপর্যস্ত মানুষের পলায়নের উপায়? বাস্তব জীবন থেকে আহরিত উপাদান ও সংগ্রহকৃত রসদের গাঁথামালা সাহিত্য! এই সাহিত্যের স্রষ্টা-কবি বেড়ে ওঠে কী উপায়ে? কীভাবে সাহিত্যের ইতিহাস দাপিয়ে বেড়ান দাপুটে শিল্পী-সাহিত্যিক?

সরাসরি শিল্পী-সাহিত্যিকের কাছ থেকে এরকম আরো আরো প্রশ্নের জবাব পেতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম হাজির চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান