৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৭ পিএম BDST banglanew24
05 Aug 2012   06:08:51 AM   Sunday BdST
E-mail this

‘কোনো অবস্থাতেই বিশ্ব ব্যাংক আর চুক্তিতে আসবে না’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, অর্থমন্ত্রী যতই বিশ্বব্যাংকের পিছনে দৌড়াদৌড়ি করুক তারা, (বিশ্বব্যাংক) আর এ চুক্তিতে আসবে না। আর এলেও এমন সব শর্ত দেবে তাতে আমাদের সাবভৌমত্ব ও আত্মমযর্যাদা বিসর্জন দিতে হবে।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে‘বাংলাদেশ যুব মৈত্রী’ আয়োজিত ‘বিশ্ব ব্যাংকের ঋণ প্রতারণা ও বাংলাদেশের যুব সমাজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, পদ্মা সেতু নিয়ে সরকারের মধ্যে তিনটি গ্রুপ হয়েছে। এক পক্ষ চাচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবে। দ্বিতীয় পক্ষ চাচ্ছে বিশ্ব ব্যাংকের বাইরে গিয়ে অন্য কোনো দাতাদের কাছ থেকে অর্থায়ান করা। আর তৃতীয় পক্ষটি চাচ্ছে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা করেই প্রকল্পটি বাস্তবায়ন করা।

তিনি বলেন, এ সরকার নির্বাচনে জনগণের কাছে ওয়াদা করে এসেছিল পদ্মা সেতু করবে। যে কোনো উপায়ে হোক এটা করতে হবে।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার প্রধানমন্ত্রী ঘোষণার পর সারাদেশে ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার আহ্বান জানান মেনন।

পদ্মাসেতু নিয়ে রাজনীতি হচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ব্যাংক ছাড়া অন্য কোনো উপায়ে পদ্মাসেতু মানা হবে না ‘বিএনপির এমন ঘোষণা থেকেই ষ্পষ্ট বুঝা যায় বিশ্ব ব্যাংকের সঙ্গে আঁতাত করেছে বিএনপি।

বাংলাদেশ যুব মৈত্রী ভারপ্রাপ্ত সভাপতি কিশোর কুমারের সভাপতিত্বে আরও বক্তব্য তেন, জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর শামছুল আলম, ওয়ার্কার্স পার্টির পলিটবুরোর সদস্য নুরুল আহমেদ বকুল, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, বাম নেতা মিনহাজ উদ্দিন সেলিম, রুকুনজ্জামান রুকন প্রমুখ।

বাংলাদেশ সময় ০৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৫ ২০১২
এনএম/
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান