৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:২৫ এএম BDST banglanew24
11 Jul 2012   04:05:32 AM   Wednesday BdST
E-mail this

যশোরে পুলিশের গাড়িতে বোমা হামলাকারী শুভ আটক


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যশোরে পুলিশের গাড়িতে বোমা হামলাকারী শুভ আটক
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর : যশোরে পুলিশের গাড়িতে বোমা হামলা মামলার আসামি রাব্বি ইসলাম ওরফে শুভকে আটক করেছে পুলিশ। আটক শুভ টিবি ক্লিনিক এলাকার রবিউল ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ‘সন্ত্রাসী’ শুভকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর বিকেলে যশোর শহরের রেলরোড খাটপট্টিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনার অন্যতম আসামি শুভ। চিহ্নিত সন্ত্রাসী হাঁস সোহেলের নেতৃত্বে শুভসহ কয়েকজন সন্ত্রাসী ওই বোমা হামলা চালিয়েছিল।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান