৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫৮ পিএম BDST banglanew24
05 Jul 2012   08:31:32 PM   Thursday BdST
E-mail this

কুমিল্লায় কিন্ডারগার্টেন স্কুলে ফল মেলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: ছোটমণি শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা নগরের ওয়াই ডব্লিউ সিএ কিন্ডারগার্টেন স্কুলে হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক ফল মেলা।
 
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল স্থান পায়। তবে মেলায় দেশি অপ্রচলিত ফলই বেশি স্থান পায়।

শিক্ষার্থীরা তাদের বাসা থেকে মেলায় ঝুড়ি ভরে নিয়ে আসে বিভিন্ন ধরনের ফল।

শ্রেণিশিক্ষক এসব ফলের প্রচলিত নাম ও বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা আইরিন মুক্তা অধিকারী বাংলানিউজকে জানান, প্রতিবছরই এ মৌসুমে এ স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ফল মেলার আয়োজন করা হয়।

এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় বিশেষ করে অপ্রচলিত ফল সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হয়। এতে করে শিক্ষার্থীরা নিজ দেশের ফল সম্পর্কে ধারণা পায়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান