৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৫৮ পিএম BDST banglanew24
18 Aug 2012   04:47:10 PM   Saturday BdST
E-mail this

সাভারে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার মজিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক মুদি দোকানদার ও তার কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শনিবার সকালের এ ঘটনায় আহতদের উদ্ধার করে সাভার ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মুদি দোকানের মালিক কালাম (৩২) এবং তার কর্মচারী মজিদপুর এলাকার জুয়েল  (৩৫)।

আহতরা বাংলানিউজকে জানান, চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা প্রথমে হাতুড়ি দিয়ে পেটায়। তাতেও টাকা দিতে না চাইলে সন্ত্রাসীরা তাদের কুপিয়ে আহত করে।

তারা আরো জানান, বিষয়টি থানায় জানানো হলে তাদের প্রাণে মেরে ফেলবে বলে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাদের কুপিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা থানা পুলিশের সঙ্গে যোগসাজোসে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এ কারণে এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষ এসব সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে।  প্রশাসনের কাছে এ নিয়ে বার বার অভিযোগ করেও কোনো ফল হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শনিবার সকালের ঘটনার ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শ (এসআই) সাজ্জাদ রোমন বাংলানিউজকে বলেনন “এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।”

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান