 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের পতন প্রবণতায় লেনদেন শুরু হলেও এখন উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
মঙ্গলবার বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৩ পয়েন্ট কমে লেনদেন শুরু হয়। এরপর সূচক একটানা পড়তে থাকে। ১০টা ৪০ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে ১২ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে ১৬ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে ১৩ পয়েন্ট এবং ১১টার দিকে সূচক প্রায় ১৭ পয়েন্ট কমে।
তবে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে সূচক উর্ধ্বমুখী হতে শরু করে। দুপুর ১২টার দিকে ডিএসইর সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়। এরপর দুপুর সাড়ে ১২টায় ৩৬ পয়েন্ট এবং ১টার দিকে ডিএসই’র সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৩৯ পয়েন্টে।
দুপুর ১টা পযর্ন্ত ডিএসইতে ১৭৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডাচ-বাংলা ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
অন্যদিকে মঙ্গলবার বেলা ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৬০ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও জনি সাহা, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর eic@banglanews24.com