১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৬:০৭ এএম BDST banglanew24
23 Apr 2012   10:23:50 PM   Monday BdST
E-mail this

ইলিয়াস আলীকে উদ্ধারের সময় বেঁধে দেবেন খালেদা


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইলিয়াস আলীকে উদ্ধারের সময় বেঁধে দেবেন খালেদা
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইলিয়াস আলীকে উদ্ধারে চূড়ান্ত সময় বেঁধে দিয়ে মঙ্গলবার ঘোষণা আসতে পারে বিএনপির। তবে সে সময় হবে খুবই সংক্ষিপ্ত। আবার অবস্থা বুঝে হরতাল, অবরোধ, মহাসড়ক অবরোধ ও ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলন থেকেই এমন ঘোষণা আসতে পারে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।

সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া।

ওই বৈঠকের পর চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে নেত্রী দলের সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন শক্তি কাজ করছে বলে যেসব তথ্য চেয়ারপারসনের কাছে রয়েছে তাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে বলে জানান মারুফ কামাল খান।

তবে বৈঠকসূত্র জানায়, ইলিয়াস আলীকে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপি। পর্যায়ক্রমে আরও হরতাল, অবরোধ, মহাসড়ক অবরোধ ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলানিউজকে বলেছেন, ‌‌``এটা ছাড় দেওয়ার কোনো বিষয় নয়। ইলিয়াসকে ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আজ যদি এটাকে ছাড় দিই তাহলে শুধু বিএনপি নয়, এর পরিণতি সাধারণ মানুষকেও ভোগ করতে হবে।``

স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, “আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী জানেন ইলিয়াস কোথায় আছেন।”

গত ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী নিখোঁজ হন। এরপর এ ঘটনার প্রতিবাদে বিএনপি রবি ও সোমবার দেশজুড়ে হরতাল কর্মসূচি পালন করেছে এবং মঙ্গলবারেও রয়েছে দেশব্যাপী হরতাল কর্মসূচি।

মঙ্গলবারের হরতাল শেষেই খালেদা জিয়া এ সংবাদ সম্মেলন করবেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

এমএম/ সম্পাদনা: মাহমুদ মেনন, হেড অব নিউজ;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান