৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৫৫ এএম BDST banglanew24
20 Jul 2012   08:51:54 PM   Friday BdST
E-mail this

কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে ২ গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন, কলারোয়ার সুলতানপুর গ্রামের পুটি ফকিরের ছেলে হোসেন আলী (২০) ও ভারতীয় নাগরিক সাদেক আলী (২২)।

শুক্রবার বেলা ২টার দিকে উপজেলা সুলতানপুর সীমান্তের ১নং গেটের বিপরীতে ৫০ গজ ভেতরে ভারতের গোবরদহ সীমান্তে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বৃহস্পতিবার গভীররাতে ৪/৫ জন গরু ব্যবসায়ী উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে ভারতের ২৪ পরগণা জেলার হঠাৎগঞ্জ হাটে গরু কিনতে যায়।

শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সুলতানপুর সীমান্তের বিপরীতে ভারতের গোবরদহ সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় গোবরদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের তাড়া করে এবং পেছন দিক থেকে গুলি ছোড়ে । এতে হোসেন আলী (২০) ও সাদেক আলী (২২) গুলিবিদ্ধ হন।

পরে হোসেন আলী আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসে।

এদিকে, উপজেলার হিজলদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার গনি বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান