৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
09 Sep 2012   10:56:52 AM   Sunday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু ডিএসই ও সিএসই

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৬১০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫২৭ কোটি টাকা।

রোববার লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩০ পয়েন্টে উঠে আসে। এরপর সূচকের ওঠানামা শুরু হয়। ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৭ পয়েন্টে, পৌনে ১১টায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩০১ পয়েন্টে, সোয়া ১১টায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৫ পয়েন্টে, পৌনে ১২টায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৭ পয়েন্টে, দুপুর ১২টায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৭ পয়েন্টে, সাড়ে ১২টায় ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৬ পয়েন্টে, ১টায় ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে, দেড়টায় ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৯ পয়েন্টে, ২টায় ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে স্থির হয়।
 
দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে উন্নীত হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
 

এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মোট লেনদেন হয় ৪৯ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা, ইউনিক হোটেল ৪২ কোটি ৯ লাখ ৩২ হাজার ৭০০ টাকা, তিতাস গ্যাস ৪১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা, সায়হাম কটনি মিলস ২০ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ১৯ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা, এমআই সিমেন্ট ১৯ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার টাকা, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫০০ টাকা, বিইডিএল ১৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২০০ টাকা, যমুনা অয়েল ১৬ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৭০০ টাকা এবং জিপিএইচ ইস্পাত ১৫ কোটি ৮ লাখ ২৫ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৪৭১ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টি, কমেছে ৫২টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার।

এদিন সিএসইতে লেনদেনের (টাকায়)  শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো লিমিটেড, তিতাস গ্যাস, সায়হাম কটন মিলস, আমরা টেকনোলজি, আরএন স্পিনিং, বিইডিএল, ইউনাইটেড এয়ারওয়েজ এবং এমআই সিমেন্ট।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে মোট ৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান