 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
বগুড়া:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানকে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং বিএনপি’র হারানো ক্ষমতা ফিরিয়ে দিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
সোমবার রাত পৌনে ৯টার দিকে পঞ্চগড় যাওয়ার পথে যাত্রাবিরতিকালে এক সংবর্ধণা অনুষ্ঠানে বগুড়ার নাজ গার্ডেনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, অসহনীয় হয়ে ওঠেছে মানুষের জীবন যাপন।
তিনি বলেন, ‘সরকার যেভাবে দমন-নীপিড়ন শুরু করেছে, তাতে আর ঘরে বসে থাকার সুযোগ নেই, আন্দোলনের জন্য তৈরি থাকুন আপনারা।’
জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘শহীদ জিয়ার জন্মভূমি বগুড়ায় তিনি যে সংবর্ধনা পেলেন, তার সমগ্র রাজনৈতিক জীবনের জন্য এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক ঘটনা হয়ে থাকেবে।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে অভিভুত হয়ে প্রতিজ্ঞা করছি, কথা দিচ্ছি, বাংলাদেশের আগামী ভবিষ্যত তারেক রহমানকে যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরিয়ে আনবো।’
এর আগে ভারপ্রাপ্ত মহাসচিব নাজ গার্ডেনে পৌঁছিলে তাকে ফুলের সংবর্ধনায় সংবর্ধ্বিত করেন বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীরা।
এ সময় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম. হাফিজুর রহমান, সংসদ সদস্য মোস্তফা আলী মুকুল, বিএনপি নেতা মাহবুর রহমান বকুল, আবু হোসেন সরকার আবুল, শহীদ-উন-নবী ছালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর