 |
| ক্যাপ: চুরির দায়ে গ্রেফতার ৩ পাকিস্তানি |
ঢাকা: ট্রাক ট্রেইলারে থাকা ১ লাখ দেরহামের মালামাল চুরির দায়ে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ পুলিশ ৩ পাকিস্তানিকে গ্রেফতার করেছে।
শুক্রবার প্রকাশিত সংবাদে জানা গেছে, সারজাহর এক কোম্পানি মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এই অপকর্মের জন্য ওই ৩ পাকিস্তানিকে দোষী হিসেবে চিহ্নিত ও গ্রেফতার করে। অপরাধীরা পুলিশের কাছে তাদের দোষ স্বীকার করে জানায়, সারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পার্ক করে রাখা মালবোঝাই ওই ট্রেইলারটিকে চালিয়ে তারা সাজ্জা এলাকায় নিয়ে যায়। এরপর তাদের বাসায় মালামালগুলো গুদামজাত করে রাখে চোরাইবাজারে বিক্রির উদ্দেশ্যে।
গ্রেফতার ৩ পাকিস্তানিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে তাদের ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১২
একে